চুয়াডাঙ্গায় বাড়তি ভাড়া আদায় প্রতিরোধে অভিযান

আপলোড তারিখঃ 2023-04-20 ইং
চুয়াডাঙ্গায় বাড়তি ভাড়া আদায় প্রতিরোধে অভিযান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় দূরপাল্লার যাত্রীবাহী বাসে বাড়তি ভাড়া আদায় প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের বড় বাজার এলাকায় এ অভিযান পারিচালনা করা হয়। অভিযানে প্রাথমিক পর্যায়ে সবাইকে সতর্ক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট মো. সেলিম রেজাসহ গণমাধ্যমকর্মীরা। বিআরটিএর সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া বেশির ভাগ দূরপাল্লার বাসেই মেহেরপুর বা মুজিবনগরের ভাড়া গ্রহণ করার অভিযোগ আছে। প্রকৃতপক্ষে চুয়াডাঙ্গার থেকে ঢাকার ভাড়া মেহেরপুরের থেকে অন্তত ৯০ টাকা কম হওয়ার কথা। কিন্তু পরিবহন মালিকেরা কৌশলে এ রুটের যাত্রীদের কাছ থেকে মেহেরপুরের ভাড়া আদায় করেন। তিনি বলেন, প্রথম দিন আমরা শহরের কয়েকটি কাউন্টারে গিয়ে তাদের শতর্ক করেছি। পরবর্তীতে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)