চুয়াডাঙ্গার প্রমিলা ফুটবলারদের ঈদ উপহার দিলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2023-04-20 ইং
চুয়াডাঙ্গার প্রমিলা ফুটবলারদের ঈদ উপহার দিলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা মহিলা ক্রীড়া সংস্থার মাধ্যমে প্রমিলা ফুটবলারদের ঈদ উপহার দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কবরী রোডের নিজ বাসভবনে ৩০ জন প্রমিলা ফুটবলারের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন ও নির্বাহী সদস্য নুরুন্নাহার কাকুলি। বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘আমার রক্তে যেমন রাজনীতি মিশে আছে, তেমনিই মিশে আছে ক্রীড়াঙ্গন। চুয়াডাঙ্গার মেয়েরা ক্রীড়াঙ্গনকে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই আশায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের শুভেচ্ছাসহ অভিনন্দন জানাচ্ছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)