শহিদ পরিবারের কাছে ছাত্রদলের ঈদ উপহার বিতরণ

আপলোড তারিখঃ 2023-04-20 ইং
শহিদ পরিবারের কাছে ছাত্রদলের ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বিগত আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের যে সকল নেতা-কর্মী খুন-গুমের শিকার হয়েছেন, তাদের জন্য ঈদ উপহার ও ক্রেস্ট পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ছাত্রদল নেতা শহিদ আল ইমরান সুমন ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল নেতা শদি নাজমুল হাসানের মায়ের কাছে তারেক রহমান প্রেরিত ঈদ উপহার ও ক্রেস্ট পৌঁছে দেন ছাত্রদলের কেন্দ্র ও জেলার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ পারভেজ, সহসাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাজিদ হাসান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)