আলমডাঙ্গার আঠারোখাদায় ভাইকে হাতুড়িপেটা

আপলোড তারিখঃ 2023-04-20 ইং
আলমডাঙ্গার আঠারোখাদায় ভাইকে হাতুড়িপেটা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার আঠারোখাদায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতুড়ির আঘাতে শফিদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বাড়াদী ইউনিয়নের আঠারোখাদা মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। আহত শফিদুলকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শফিদুল তার এক চাচার কাছ থেকে জমি কিনে বাড়ি তৈরি করছিলেন। তবে কুদরত আলীর ছেলে তার চাচাতো ভাই খাইরুল ইসলাম ও আব্দুস সালাম সেখানে এক শতক জমি মালিকানা দাবি করেন। এ নিয়ে কয়েকবার জমি মাপাসহ ছোটখাটো ঝামেলা হয়েছে। গত মঙ্গলবার সকালে শফিদলের নির্মাণকাজ বাধা দেন খাইরুল ও সালাম। শফিদুল প্রতিবাদ করলে খাইরুল, সালাম ও তাদের দুই ছেলে রাজু আহমেদ ও নাসিম তাকে বেধড়ক মারপিট করে। শফিদুলকে ঠেকাতে গিয়ে তার ছেলেরাও আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় শফিদুলকে পরিবারের লোকজন উদ্ধার করে আলমডাঙ্গার হারদি হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)