জীবননগরে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

আপলোড তারিখঃ 2017-08-09 ইং
জীবননগরে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জীবননগর থানার এসআই হাবিব ও এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার করেন। তবে এই উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের আতিয়ারের আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী একটি কাঠের বাটযুক্ত পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এঘটনায় জীবননগর থানায় একটি জিডি হয়েছে বলে পুলিশ জানায়। তবে, পিস্তল ও গুলি উদ্ধারের পর থেকে গয়েশপুর গ্রামেজুড়ে অজানা আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা এই অস্ত্র রেথে গেছে বিষয়ে নিশ্চিত কোন তথ্য পায়নি পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)