খাদিমপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে নতুন পোশাক বিতরণকালে আসাদুল বিশ্বাস

আপলোড তারিখঃ 2023-04-19 ইং
খাদিমপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে নতুন পোশাক বিতরণকালে আসাদুল বিশ্বাস ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নে আগুনে ক্ষতিগস্ত কৃষকদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেছেন। গত মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের কলেজ রোডে বিশ্বাস টাওয়ারে খাদিমপুর ইউনিয়ন পরিষদের সচিব চির কুমার সাহার হাতে কৃষকদের জন্য নতুন পোশাক তুলে দেন আসাদুল হক বিশ্বাস। গতকাল বুধবার কৃষকদের মধ্যে এসব নতুন পোশাক হস্তান্তর করা হয়। গত মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, ‘আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের শক্ত হতে হবে। দুর্ঘটনা ঘটেছে, সরকারি-বেসরকারিভাবে আপনাদের পাশে দাঁড়ানো হচ্ছে। আপনারা নিজেরা আবার চেষ্টা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ কৃষিতে অনেক অগ্রগতি করেছে। আপনাদের ক্ষতির কথা প্রকাশ করার ভাষা আমার নেই। তবুও বলব, শক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমার সাধ্যমতো আপনাদের পাশে থাকব। সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে এসে ক্ষতিগস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)