টাকা-মোটরসাইকেলসহ ছিনতাইকারী আটক

আপলোড তারিখঃ 2023-04-19 ইং
টাকা-মোটরসাইকেলসহ ছিনতাইকারী আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে গ্রামীণ ফোন কোম্পানির প্রতিনিধির কাছ থেকে টাকা, মোবাইল ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা হয়েছে। গতকাল বুধবার উপজেলার মিনাজপুর গ্রামের পাথরা মাঠের রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি বাদী হয়ে জীবননগর থানায় লিখিত অভিযোগ দিলে এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. রানাকে (৩২) ৩৯ হাজার ৮২০ টাকা, মোবাইল ও মোটরসাইকেলসহ আটক করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে গ্রামীণ ফোন কোম্পানির এক প্রতিনিধি মিনাজপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বাঁকা গ্রামের ঘরজামাই রানা তাকে মারধর করে টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, গতকাল গ্রামীণ ফোন কোম্পানির এক প্রতিনিধি ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে তিনি অভিযোগ পান। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে রানা নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় একটি ছিনতাইয়ের মামলা করা হয়েছে। উপজেলায় এ ধরণের কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ তৎপর আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)