জীবননগরে ২৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-04-19 ইং
জীবননগরে ২৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জীবননগর থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ মো. জাহিদুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা দুইটার দিকে জীবননগর উপজেলার ঘুগরাগাছি থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহিদুল ইসলাম আন্দুলবাড়ীয়া মীরপাড়ার মো. জহন আলীর ছেলে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শাহাপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই মো. জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘুগরাগাছিতে অভিযান পরিচালনা করেন। এসময় ২৪ বোতল ফেনসিডিলসহ মো. জাহিদুলকে আটক করে জীবননগর থানা হেফাজতে নিয়ে আসেন। পরে তার বিরুদ্ধে থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)