জীবননগরে যৌতুকের টাকার জন্য তৃতীয় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা : স্ত্রীর মৃত্যুর ঘটনা আত্মহত্যা অপপ্রচার : নানা ফন্দি আটছে স্বামী সামাউল

আপলোড তারিখঃ 2017-08-09 ইং
জীবননগরে যৌতুকের টাকার জন্য তৃতীয় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা : স্ত্রীর মৃত্যুর ঘটনা আত্মহত্যা অপপ্রচার : নানা ফন্দি আটছে স্বামী সামাউল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে দাবী অনুযায়ী যৌতুকের টাকা দিতে না পারায় বিয়ের বিশ দিনের মাথায় নববধুকে শ্বাসরোধে হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে শ্বাসরোধে হত্যার পর মরদেহের গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে বিয়ে পাগল স্বামী সামাউল ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। গত ৩১ জুলাই সোমবার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের ঘুষিপাড়ার এ ঘটনায় ঘাতক স্বামী ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে এলাকায় অপপ্রচার চালাতে থাকে। কিন্তু নিহতের পরিবার ও এলাকাবাসীর দৃঢ় অবস্থানের প্রেক্ষিতে ১আগস্ট মঙ্গলবার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে। এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ জীবননগর হাসাদহের ঘুষিপাড়ার আরজুল্লাহর ছেলে ইলেকট্রিক মিস্ত্রী সামাউল হক ২৭ বছর বয়সে ইতোমধ্যেই তিনটি বিয়ে করেছে। সামাউল প্রথম বিয়ে করে জীবননগর পৌরসভার ২নং ওয়ার্ড নারায়নপুর সরকারপাড়ায় দরিদ্র পরিবারের রিনা খাতুনের সাথে। এরপর প্রথম বিয়ের কথা গোপন করে যৌতুক হিসেবে মোটরসাইকেল নিয়ে দ্বিতীয় বিয়ে করে নিজ গ্রাম হাসাদহের তানিয়ার সাথে। এবার দ্বিতীয় বিয়ে গোপন করে অবিবাহিত সেজে যৌতুকের লোভে তৃতীয়বারের মত বিয়ে করে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মদনপুর গ্রামের দিনমুজুর সুজাউদ্দিনের মেয়ে নাবালিকা বৈশাখী (১৭)কে। বিয়ের বিশ দিনের মাথায় তৃতীয় স্ত্রী বৈশাখী সামাউলের পুর্বের দুইটি বউয়ের কথা জেনে ফেললে তাদের মধ্যে মনমালিন্য সৃষ্টি হয়। এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হতে থাকে। এরই একপর্যায়ে গত ৩১ জুলাই সোমবার বৈশাখীকে নিজের অপকর্ম ঢাকতে শ্বাসরোধ করে হত্যা শেষে আত্মহত্যা বলে চালাতে নিহতের গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে দেয় স্বামী সামাউল বলে অভিযোগ। স্ত্রী’র মৃত্যু এখনও সপ্তাহ না পেরুতেই ঘাতক স্বামী সামাউল কেন আনন্দে ভাসছে। তার এই আচরণ স্ত্রী হত্যার এই সন্দেহকে এলাকাবাসীর মনে আরও জাগিয়ে তুলছে। এ দিকে ঘটনাটি আবারও অন্যদিকে প্রবাহিত করার জন্য এলাকাবাসীকে বোকা বানিয়ে নিহত গৃহবধুর নাম দিয়ে চিঠি লিখে সাধারন মানুষকে দেখিয়ে হত্যার ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করছে। চলবে.....

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)