দর্শনার নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা ও প্রয়াত মেয়রকে স্মরণ

আপলোড তারিখঃ 2023-04-18 ইং
দর্শনার নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা ও প্রয়াত মেয়রকে স্মরণ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র আতিয়ার রহমান হাবুকে সংবর্ধনা ও প্রয়াত মেয়র মতিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দর্শনা সরকারি কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা ও ইফতারের আয়োজন করা হয়। মেয়র আতিয়ার রহমান হাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু। দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য অ্যাড সিরাজুল ইসলাম, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন, দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশারফ হোসেন, আকমত আলী, দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কেরুজ অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. শাহাব উদ্দিন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন দর্শনা পৌর ইমাম সমিতির সভাপতি ও দর্শনা পুরাতন বাজার জামে মসজিদের পেশ ঈমাম নুরুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)