গাংনী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-04-18 ইং
গাংনী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সভাপতিত্বে ইফতারের আগে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামামন খোকন। বিশেষ অতিথির বক্তব্য দেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন আমাদের সূর্যোদয়ের সম্পাদক ও প্রকাশক আবুল কাসেম অনুরাগী, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও আমাদের সূর্যোদয়ের ভারপ্রাপ্ত সম্পাদক আতিক স্বপন, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ লিংকন, সাধারণ সম্পাদক এম এন পাভেল, বিটিভির সাংবাদিক আলামীন হোসেন ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু। এসময় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সূর্যোদয়ের প্রধান নির্বাহী সম্পাদক আল আমীন, ইত্তেফাকের প্রতিনিধি আমিরুল ইসলাম, বাংলা নিউজ ২৪ এর জুলফিকার আলী কানন, ৭১ টিভির মজনুর রহমান আকাশ, আরটিভির মাজেদুল হক মানিক, মানবজমিনের সাহাজুল সাজু, সময়ের দিগন্তের শাহিনুজ্জামান, পশ্চিমাঞ্চলের মাজিদ আল মামুন, দেশতথ্যের মাহাবুল ইসলাম, আমাদের সূর্যোয়ের রুবেল আহমেদ, মতপ্রকাশের তারিফুল ইসলাম জীবন, ঢাকা মেইলের তোফায়েল হোসেন, আরশীনগরের সাহাদাত হোসেন, প্রতিদিন কুষ্টিয়ার কামাল মল্লিক, শিকলের সেলিম রেজা, মেহের আলী বাচ্চুসহ রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)