চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-04-18 ইং
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ দফা দাবি আদায় আন্দোলনে নিহত শহীদ নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও আরোগ্য কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতা-কর্মীদের সুস্বাস্থ্য কামনায় গতকাল সোমবার এ ইফতার ও দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখা। জেলা আইনজীবী সমিতির নতুন ভবনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম। সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলামের সঞ্চালনায় ইফতার ও দোয়ায় উপস্থিত ছিলেন অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. শাহ জাহান মুকুল, অ্যাড. মারুফ সরোয়ার বাবু, অ্যাড. আসম আব্দুর রউফ, অ্যাড. মঈনুল হাসান, অ্যাড. আসাদুজ্জামান মিলন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দীন খান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগরসহ জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)