হাসাদাহ মাঠ থেকে একই রাতে চারটি স্যালোমেশিন চুরি

আপলোড তারিখঃ 2023-04-18 ইং
হাসাদাহ মাঠ থেকে একই রাতে চারটি স্যালোমেশিন চুরি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নোটেখালী মাঠ থেকে একই রাতে চারটি স্যালোমেশিন চুরি হয়েছে। গত রোববার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, মালেক, ইজাজুল, রোজন ও এসকে মানিক নামের চার কৃষকের স্যালোমেশিন গত রোববার দিবাগত রাতে চুরি হয়েছে। এসকে মানিক বলেন, ‘রোববার রাতে স্যালোমেশিনে তালা দিয়ে বাড়িতে চলে আসি। ভোরের দিকে মাঠে গিয়ে দেখি, আমার এবং আরও তিনজনের স্যালোমেশিন চুরি হয়ে গেছে।’ তিনি আরও বলেন, হাসাদাহসহ আশপাশের এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে এলাকাবাসী পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)