আলমডাঙ্গায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ একজন আটক

আপলোড তারিখঃ 2023-04-18 ইং
আলমডাঙ্গায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ একজন আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আ. রাজ্জাক (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল সোমবার তাকে আটক করা হয়। আটককৃত আ. রাজ্জাক কেদারনগর গ্রামের আরোজ আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে গতকাল ভোর সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে কেদারনগর গ্রামের আ. রাজ্জাককে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাকে থানা হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। গতকালই তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)