আলমডাঙ্গায় বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা ও ইফতার

আপলোড তারিখঃ 2023-04-18 ইং
আলমডাঙ্গায় বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা ও ইফতার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় আলমডাঙ্গা সরকারি কলেজ সম্মেলন কক্ষে এই ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। জন বিশ্বাসের সভাপতিতেত্ব সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিবেশক সমিতির সভাপতি রোকনুজ্জামান রোকন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি আল আমিন হুছাইন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম (আজম), আলমডাঙ্গা পরিবেশক সমিতি সাধারণ সম্পাদক শেখ আমানুল্লাহ আমান, অ্যাড. আবু উবাইদুল্লাহ (শিহাব), বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুল ইসলাম (শিবলী)। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেণ এন এইচ শাওন ও সার্বিক তত্বাবাধনে ছিলেন লিয়াকত আলী। দোয়া পরিচালনা করেন শেখ আমানউল্লাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)