বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী

আপলোড তারিখঃ 2023-04-17 ইং
বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার (বর্তমানে মুজিবনগর) আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট সাহাদাত হোসেন। প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের কমান্ডার শাহ্ আহমদ ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক  তরফদার আলমগীর হোসেন, কোম্পানি কমান্ডার জাহিদুল ইসলাম, ঝিনাইদহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট আশিকউজ্জামান, কুষ্টিয়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট সোহেলুর রহমান। পরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের পক্ষ থেকে বীর প্রতিক আনসার সদস্য শহীদ ওয়ালিউর রহমানের পরিবারসহ ১২ জন গার্ড অব অনার প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারের জন্য নগদ ২৫ হাজার টাকা করে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এ ছাড়া গার্ড অব অনার প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন খুলনা রেঞ্জের কমান্ডার শাহ্ আহমদ ফজলে রাব্বী। পরে গার্ড অব অনার প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য এবং তাদের পরিবারের সম্মানে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)