আগুনে পুড়ল বসতবাড়ি, দুই লক্ষাধিক টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2023-04-17 ইং
আগুনে পুড়ল বসতবাড়ি, দুই লক্ষাধিক টাকার ক্ষতি ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোতালেব হোসেনের ছেলে বাবলু মন্ডলের বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাবপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় গতকাল বিকেলে রান্না শেষে বেরিয়ে আসেন বাবলু মন্ডলের স্ত্রী। এসময় হঠাৎ রান্না ঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়। এতে রান্নাঘর পুড়ে যায়। এর একপর্যায় আগুন পাশের খড়ির ঘর ও বিচালি গাদায় লেগে যায়। এসময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)