জীবননগরে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2023-04-17 ইং
জীবননগরে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে গলায় ফাঁস দিয়ে দিপা খাতুন (৩০) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সকালে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামে এ ঘটনা ঘটে। দিপা একই গ্রামের অবসারপ্রাপ্ত সেনা সদস্য মো. মুজিবুর রহমানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, দিপা গত কয়েকদিন যাবৎ পরিবারের লোকজনের সঙ্গে তেমন মেলামেশা করতেন না। তিনি নিজের মতো তার রুমে থাকতেন। গতকাল সকালে তাঁর মা ঘুম থেকে ডাকলে তাঁর কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এসময় তাঁর তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে লাশ উদ্ধার করে জীবননগর থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে মেয়েটির গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। এ জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)