জীবননগরে ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ

আপলোড তারিখঃ 2023-04-17 ইং
জীবননগরে ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে জীবননগর ইয়ুথ অ্যাসেম্বলির আয়োজনে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি, শাড়ী ও ফতুয়া বিতরণ করা হয়। জীবননগর ইয়ুথ অ্যাসেম্বলির সভাপতি মিঠুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, মনোহরপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা মো. কামরুজ্জামান যুদ্ধ, ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা আশরাফুল ইসলাম লিটন, রইচ উদ্দিন, মিরাজ হোসেন, জীবননগর ইয়ুথ অ্যাসেম্বলির সদস্য লাবনী খাতুন, ঐশ্বর্য সাহা, ঐশী, মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর ইয়ুথ অ্যাসেম্বলির সদস্য তুহিনুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)