মুক্তিযোদ্ধার জাল সনদ প্রদানকারী চক্রের সদস্যদের গাঢাকা : ঢাকায় আটক রবিউলকে চুয়াডাঙ্গায় আনা হচ্ছে

আপলোড তারিখঃ 2017-08-09 ইং
মুক্তিযোদ্ধার জাল সনদ প্রদানকারী চক্রের  সদস্যদের গাঢাকা : ঢাকায় আটক রবিউলকে চুয়াডাঙ্গায় আনা হচ্ছে ছবির ক্যাপশন:
এমএ মামুন: চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধার জাল সনদ প্রদানকারী চক্রের সদস্যরা গাঢাকা দিয়েছে। তাদের চক্রান্তের শিকার নাছিমা ও জাহাঙ্গীর পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে কারাগারে এবং আটক রবিউলকে আজ ঢাকা থেকে অনা হচ্ছে বলে পুলিশের এক নির্ভরযোগ্য সূত্রে থেকে জানা গেছে। পুলিশে চাকরী পাইয়ে দেওয়ার জন্য জনপ্রতি আড়াই থেকে তিন লাখ লাকা হাতিয়ে নিয়ে মুকিযোদ্ধার জাল সনদ দিয়ে মুক্তিযোদ্ধার পোষ্য কোটায় বিনা পয়সায় চাকরী পাটিয়ে দিয়েছে যে চক্র সেই চক্রের সদস্যরা আজ গাঢাকা দিয়েছে। জাল চক্রটি ২০১৩ ও ২০১৪ সালে দামুড়হুদার বড় বলদিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে নাছিমা ও চুয়াডাঙ্গা সদরের জলিবিলা ও আসানন্দপুর গ্রামের দুই যুবক জাহাঙ্গীর ও রবিউল ইসলামসহ তিনজনকে মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরী পাইয়ে দেয়। কিন্তু সম্প্রতি এই তিনজনের দাখিলকৃত মুক্তিযোদার সনদপত্র পুলিশি তদন্তে জাল প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় নাছিমা  ও জাহাঙ্গীর বর্তমানে কারাগারে ও রবিউলকে আজ আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)