‘প্রিয় শহর চুয়াডাঙ্গা’র উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

আপলোড তারিখঃ 2023-04-16 ইং
‘প্রিয় শহর চুয়াডাঙ্গা’র উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মানবিক ফাউন্ডেশন ‘প্রিয় শহর চুয়াডাঙ্গা’ সংগঠনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের বড় বাজার, নিউ মার্কেট, রেলওয়ে স্টেশন এলাকায় পথচারী, গরীব ও দুস্থদের মাঝে ইফতার-সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটির সার্বিক সহযোগিতায় করে ফুড কালেকশন। সংগঠনটির সভাপতি যুবরাজ খান রিমনের নেতৃত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সোহানুর রহমান, সাধারণ সম্পাদক আল হাসিব, সাংগঠনিক সম্পাদক আহসান সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিধান হালদার ও উপদেষ্টা আফজালুল হক। আরও উপস্থিত ছিলেন ইমন আলী, তাজ আফরিন, মৌটুসী আক্তার মৌ, আদিবা বন্নি, তহমিনা আক্তার তমা, তানজিম সাবা, শাহানুর ইসলাম রোজ, ইশিতা আক্তার জেরিন, অমিত প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)