আলমডাঙ্গায় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2023-04-16 ইং
আলমডাঙ্গায় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে। গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে জেহালা ছোট পুটিমারি গ্রামের খনদকার আবু সাইদের ছেলে শামিম খন্দকারকে (৪২) আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার যাদবপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী ফারদিনকে (১৯) রাত ১১টার দিকে মাদক বিক্রির সময় আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকাল শনিবার দুজনকেই জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)