জীবননগর প্রেস ক্লাবের কমিটি গঠন এম,আর বাবু সভাপতি, শামসুর রহমান চঞ্চল সাধারন সম্পাদক নিবাচিত

আপলোড তারিখঃ 2023-04-14 ইং
জীবননগর প্রেস ক্লাবের কমিটি গঠন এম,আর বাবু সভাপতি, শামসুর রহমান চঞ্চল সাধারন সম্পাদক নিবাচিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিসঃ পুনরায় সর্বসম্মতিক্রমে চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন এম আর বাবু, সাধারণ সম্পাদক হয়েছেন কাজী শামসুর রহমান চঞ্চল। গতকাল শুক্রবার বেলা ৪টার সময় জীবননগর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে জীবননগর প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বসম্মতিক্রমে সহসভাপতি হয়েছেন নারায়ণ ভৌমিক, সহসাধারণ সম্পাদক মুন্সী রায়হান, কোষাধ্যক্ষ মামুন-উর রহমান, দপ্তর সম্পাদক হুমায়ুন কবীর, সমাজ কল্যাণ সম্পাদক শেখ শহীদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম। ১১ সদস্যের কমিটিতে ১ নম্বর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন কাজল, ২ নম্বর কার্যনির্বাহী সদস্য আকিমুল ইসলাম, ৩ নম্বর কার্যনির্বাহী সদস্য ফয়সাল খবির। গতকাল নির্বাচন পরিচালনা করেন নারায়ণ ভূমি। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সামসুল আলম, জাহিদ বাবু, মাজেদুর রহমান লিটন, মিঠুন মাহমুদ, চাষী রমজান, রিপন হোসেন, মুতাছিন বিল্লাহ প্রমুখ

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)