সরোজগঞ্জে সিঙ্গার শো-রুমের ভেন্টিলেটর ভেঙে টাকা চুরি

আপলোড তারিখঃ 2023-04-14 ইং
সরোজগঞ্জে সিঙ্গার শো-রুমের ভেন্টিলেটর ভেঙে টাকা চুরি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে সিঙ্গার শো-রুমের ভেন্টিলেটর ভেঙে আট লাখ টাকা চুরি করেছে চোররা। গত বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটে। ওই শো-রুমের মালিক কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের লাল হোসেনের ছেলে ছানোয়ার হোসেন। ছানোয়ার হোসেন জানান, গত বুধবার ব্যাংক থেকে ৫ লাখ টাকা লোন নিয়েছিলেন এবং বেচা-বিক্রি করে ড্রয়ারে সর্বমোট ৮ লাখ টাকা রেখে রাতে বাড়ি চলে যান। সকালে শো-রুম খুলে দেখেন ড্রয়ার ভাঙা। চোরেরা ৮ লাখ নিয়ে গেছে। চোররা শো-রুমের ভেন্টিলেটর ভেঙে টাকা চুরি করেছে। বিষয়টি সরোজগঞ্জ বাজার কমিটি ও সরোজগঞ্জ ক্যাম্পকে জানিয়েছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ হারুন উর-রশিদ ও বাজার কমিটির সহসভাপতি জহুরুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)