গাংনীর সাহারবাটিতে তামাক ঘরে আগুন

আপলোড তারিখঃ 2023-04-14 ইং
গাংনীর সাহারবাটিতে তামাক ঘরে আগুন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি বেলে মাঠপাড়ায় নজরুল ইসলাম নামের এক চাষীর তামাকঘরে আগুন লেগে সব পাতা পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান নজরুল ইসলাম। তামাকের পাতা মেন পাইপে পড়ে আগুন লেগে যায় বলে ধারণা স্থানীয়দের। বামুন্দী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইছাহাক আলী বিশ্বাস (ভারপ্রাপ্ত) বলেন, ৯৯৯ এ কল পেয়ে বামুন্দী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তামাক জ্বালানো আগুন থেকেই এ অগ্নিকাÐের সূত্রপাত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)