আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিনজন আটক

আপলোড তারিখঃ 2023-04-14 ইং
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিনজন আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ১ শ পিস ট্যাপেন্টাডলসহ দুজন আটক করেছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন গোডাউন এলাকায় মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- নওদা বন্ডবিল গ্রামের মণ্টুর ছেলে সজিব ওরফে ফজা (২৫) ও গোবিন্দপুর কাহারপাড়ার কালু বয়াতির ছেলে নিশান (২০)। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। `` অপর দিকে, আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ শ গ্রাম গাঁজাসহ মতিয়ার রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মতিয়ার রহমান উপজেলার রুইতনপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে। থানা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই আফসার উদ্দিন ও এএসআই ইমরান মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে রুইথনপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী মতিয়ার রহমানকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গড়তকালই আটককৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)