আলমডাঙ্গায় চোরাই মালামালসহ দুই যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-04-14 ইং
আলমডাঙ্গায় চোরাই মালামালসহ দুই যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুষ্টিয়ার পোড়াদহের বাটাপাড়ার নুরুল হকের ছেলে অপুর্ব (৩১) ও কুমারখালির রেজাউল হকের ছেলে নয়ন ইসলাম (২৪)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি পুরাতন পাখিভ্যান, দুটি মোটরসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় চুরির মামলা করা হয়েছে। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)