ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় এ সেহরি বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক সজলের নেতৃত্বে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে সেহেরি বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতারা। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী ইমরান আহাম্মেদ, আরফিন সজিব, ফারহান রাব্বি, আব্দুস সালেকিন, রিফাত, তৌকির, নাজমুল, অংকন, ইমন, সাওন, রমেল প্রমুখ।
