চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিদের ভূমিকা’ শীর্ষক সেমিনার

আপলোড তারিখঃ 2023-04-13 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিদের ভূমিকা’ শীর্ষক সেমিনার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গতকাল বুধবার সকাল ১০টায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণের অংশগ্রহণে দিনব্যাপী সেমিনারের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)