আলমডাঙ্গার মধুখালী মাঠে সড়ক দুর্ঘটনায় যুবক আহত

আপলোড তারিখঃ 2023-04-13 ইং
আলমডাঙ্গার মধুখালী মাঠে সড়ক দুর্ঘটনায় যুবক আহত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গার মধুখালী মাঠে আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সজীব (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। সজীব আলমডাঙ্গার নতিডাঙ্গা বাজারপাড়ার মহির খানের ছেলে। জানা যায়, গতকাল রাতে মুন্সিগঞ্জ থেকে নতিডাঙ্গায় নিজ বাড়িতে ফিরছিলেন সজীব। তিনি মধুখালী মাঠে পৌঁছালে একটি আলমসাধুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজীব রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে সজীবের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাতেই তাকে রাজশাহীতে নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)