ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি কুটিপাইকপাড়ায় গলায় গামছা পেঁচিয়ে বাচ্চু ওরফে কালু (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার তিনি আত্মহত্যা করেন। কালু একই গ্রামের হাসান বিশ্বাসের ছোট ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয়রা জানায়, গতকাল বেলা ২টার দিকে ঘোলদাড়ি বাজার থেকে কাজ শেষ করে বাড়ি আসেন বাচ্চুু। পরে টাকপাড়া গ্রামের মাঠে জান্টুর কাঁঠাল বাগানে গিয়ে গাছের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক নুরজাহান রুমি তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে কালু আত্মহত্যা করেছেন।
