কার্পাসডাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2023-04-13 ইং
কার্পাসডাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে চন্দন লাহিড়ী (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তাকে আটক করা হয়। চন্দন লাহিড়ী কার্পাসডাঙ্গা মিশনপাড়ার আব্দার লাহিড়ী ওরফে ইসাহাক লাহিড়ীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা মিশনপাড়ায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ চন্দন লাহিড়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)