দামুড়হুদায় ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2023-04-13 ইং
দামুড়হুদায় ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদা মডেল থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃত দুজন হলেন- উপজেলার গোবিন্দহুদা গ্রামের গোলাম হোসেনের ছেলে আশরাফ হোসেনের (৩০) ও দশমিপাড়ার আশরাফুল আলমের ছেলে সোহেল রানা (৩৫)। থানা সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল ইসলাম সঙ্গীয় নিয়ে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় আশরাফ হোসেন ও সোহেল রানাকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ৫১ পিস ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কালো রাংয়ের এ্যপাসি মোটরসাইকেল। গতকাল বুধবার আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)