ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান ও সচিবদের মধ্যে পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2023-04-12 ইং
ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান ও সচিবদের মধ্যে পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান ও সচিবদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের প্রশিক্ষণ ও অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সভায় ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, অতিরিক্ত জেলা প্রশাসক রথিন্দ্রনাথ রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনসহ ঝিনাইদহের ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে জানুয়ারি-মার্চ-২০২৩ পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসামান্য অবদান রাখায় ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম হয়েছে হরিণাকুণ্ডু উপজেলা। আর পৌরসভার মধ্যে প্রথম হয়েছে কালীগঞ্জ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)