চুয়াডাঙ্গায় চেতনানাশক খাইয়ে ইজিবাইক ও মোবাইল ছিনতাই

আপলোড তারিখঃ 2023-04-11 ইং
চুয়াডাঙ্গায় চেতনানাশক খাইয়ে ইজিবাইক ও মোবাইল ছিনতাই ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় হুমায়ন কবির (২২) নামের এক যুবককে চেতনানাশক খাইয়ে তার ইজিবাইক ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হুমায়ন দর্শনা থানার মদনা গ্রামের দক্ষিণপাড়ার আব্দুর রশিদের ছেলে। জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে দর্শনা থেকে ৫ জনকে নিয়ে চুয়াডাঙ্গা রেলস্টেশনে পৌঁছালে যাত্রীরা তাদের কাছে থাকা বোতলের পানি খাইয়ে দেয় হুমায়নকে। সেই পানি খেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তারা ইজিবাইক ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে রাখেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)