দর্শনা প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-04-11 ইং
দর্শনা প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: আলমডাঙ্গার মাদক ব্যবসায়ী ঘণা শ্যামের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের জেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি পত্রিকার সাংবাদিকদের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মাদক ব্যবসায়ী ঘণা শ্যামের গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিক নেতারা ও প্রেসক্লাবের সদস্যরা। জানা গেছে, ফেসবুকে গত ৮ এপ্রিল বেলা ১টার দিকে সাংবাদিক মামুন ও চঞ্চলের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেন ঘণা শ্যাম। এর প্রতিবাদে ঘনা শ্যামের শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধায় দর্শনা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় দর্শনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আওয়াল হোসেন, সদস্য ওসমান আলী ও চঞ্চল মেহমুদ বক্তব্য দেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, তথ্য প্রযুক্তি সম্পাদক আবিদ হাসান রিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সহসভাপতি মাহমুদ হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আলিম, তথ্য প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামান তারিক, কার্যনির্বাহী সদস্য ওসমান আলী, ফরহাদ হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)