হারদী ইউনিয়নে নতুন বস্ত্র ও ইফতার বিতরণকালে আসাদুল হক বিশ্বাস

আপলোড তারিখঃ 2023-04-11 ইং
হারদী ইউনিয়নে নতুন বস্ত্র ও ইফতার বিতরণকালে আসাদুল হক বিশ্বাস ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন বস্ত্র ও ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাসের উদ্যোগে হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, ‘আমার জীবনটাই এখন আপনাদের। আমি মনে করি আমি বেঁচেই আছি আপনাদের জন্য।  আপনাদের চলার পথের সাথী হয়ে দীর্ঘদিন ধরে আছি। আপনাদের সেবায় নিজের জীবনটা পার করতে চাই। এই ইউনিয়নেও আমার হাতেই বিদ্যুৎ এসেছে। এক সময় অন্ধকার জনপদ ছিল এই এলাকা। আমি গ্রামে গ্রামে ছুটেছি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা আওয়ামী কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ। হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব ট্রাক্টরের সভাপতিত্বে ও হারদী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজুর পরিচালনায় আরও বক্তব্য দেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহাদৎ হোসেন মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুজ্জামান ঝাণ্টু, সহসভাপতি আব্দুস সালাম, আরব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মেম্বার, হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইনামুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাকিম মোল্লা, আপকান আলী, আসাবুল হকসহ ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)