চুয়াডাঙ্গায় গাঁজা রাখার অপরাধে দুজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2023-04-11 ইং
চুয়াডাঙ্গায় গাঁজা রাখার অপরাধে দুজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ শ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতে দুজনকে একই মেয়াদে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনী পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৬৫) ও শহরতলীর দৌলতদিয়াড় মাঝের পাড়ার লুৎফর রহমানের ছেলে আল আমিন (২৮)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। বেলা দেড়টার দিকে দৌলতদিয়াড় মাঝেরপাড়ায় অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ আলামিনকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া দুজনকেই ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও শহিদুল ইসলামকে ৫ শ ও আল আমিনকে ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)