হরিণাকুণ্ডুতে ৩০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই

আপলোড তারিখঃ 2023-04-10 ইং
হরিণাকুণ্ডুতে ৩০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের বরিশখালী—শ্রীরামপুর গ্রামের মাঠে আগুনে পুড়ে ভস্মীভুত হয়েছে ৩০ বিঘা জমির পান বরজ। গতকাল সোমবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মারুফ আলী বলেন, দুপুরে হঠাৎ রফিকুল লস্করের পানবরজে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা আশপাশের পানবরজে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় ওই মাঠের ২২ জন কৃষকের প্রায় ৩০ বিঘা জমির পানবরজ। হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামাল উদ্দিন জানান, বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়—ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)