পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ চুয়াডাঙ্গার যুবক

আপলোড তারিখঃ 2023-04-10 ইং
পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ চুয়াডাঙ্গার যুবক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে গিয়ে নিখেঁাজ হয়েছেন চুয়াডাঙ্গার জয়রামপুরের বানাত আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৩০)। গত ২ এপ্রিল রোববার চুয়াডাঙ্গা থেকে পাওনা টাকা আনতে গিয়ে নিখেঁাজ হন আনোয়ারুল ইসলাম। ওইদিন থেকে পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই তাঁর। মুঠোফোনেও পাওয়া যাচ্ছে না তাঁর খেঁাজ। দুশ্চিন্তায় সময় কাটছে পরিবারের লোকজনের। পরিবার সূত্রে জানা গেছে, আনোয়ারুল ইসলাম ময়মনসিংহের ত্রিশালে মিনিস্টারের শো—রুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রায় সাত মাস আগে তিনি চাকরি ছেড়ে চুয়াডাঙ্গায় চলে আসেন। তাঁর সাথে ত্রিশালে কাজ করতেন সজিব নামের একটি ছেলে। সজিব আনোয়ারুলের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা ধার নেই। সেই টাকা পরিশোধের কথা বলেই গত ২ এপ্রিল সজিব তাঁকে ময়মনসিংহে ডেকে নেয়। তারপর থেকেই আনোয়ারুলের আর সন্ধান পাওয়া যাচ্ছে না। আনোয়ারুলের শ্বশুর শামসুল আলম বলেন, ‘আমার জামাতা আনোয়ারুল ইসলামকে পাওনা টাকা পরিশোধের কথা বলে গত ০২/০৪/২০২৩ তারিখে ০১৭৭৩৩২২৭৩ নম্বর থেকে কল করে ডেকে নেয় সজিব নামের একটি ছেলে। সে ময়মনসিংহে একসাথে আমার জামাতার সাথে চাকরি করত। কিন্তু ময়মনসিংহের ত্রিশালে পৌছানোর পর থেকে আমার জামাতার কোনো সন্ধান পাচ্ছি না। আমরা যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমরা মঙ্গলবার আইনের আশ্রয় নেব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)