চুয়াডাঙ্গায় ৪ শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2023-04-09 ইং
চুয়াডাঙ্গায় ৪ শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪ শ গ্রাম গাঁজাসহ আশরাফুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা-পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফিরোজ রোড থেকে তাকে আটক করা হয়। আটক আশরাফুল চুয়াডাঙ্গা কেদারগঞ্জ পাড়ার হযরত আলীর ছেলে। সদর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স ফিরোজ রোডে অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে ৪ শ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় সদর থানা-পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)