চুয়াডাঙ্গায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৩

আপলোড তারিখঃ 2023-04-09 ইং
চুয়াডাঙ্গায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৩ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতরা হলেন- দামুড়হুদা থানার রামনগর কলাবাড়ী স্কুলপাড়ার সেলিম উদ্দিন বিশ্বাসের ছেলে মোটরসাইকেল চালক সুমন (৪০), আলমডাঙ্গা থানার খাদিমপুর বিশ্বাসপাড়ার মো. তায়েবুর রহমান শাওনের স্ত্রী আয়েশা (২৭) ও তাদের ভাগ্নে সানিন (৮)। স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা শহর থেকে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফিরছিল সুমন, আয়েশা ও সানিন। পথের মধ্যে ভালাইপুর মোড়ে পৌঁছালে আরেকটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সুমন, আয়েশা ও সানিন আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ সুমনকে প্রাথমিক চিকিৎসা দেন এবং জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আয়েশা বেগম ও সানিনকে ঢাকার পঙ্গু হাসপাতালের রেফার্ড করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)