গাংনীতে বিস্ফোরক মামলায় বিএনপির তিন কর্মী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-04-08 ইং
গাংনীতে বিস্ফোরক মামলায় বিএনপির তিন কর্মী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে বিস্ফোরক আইনের মামলায় বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চেংগাড়া গ্রামের নঈমদ্দীনের ছেলে নুরুল ইসলাম, তেরাইল গ্রামের জবেদ আলী বিশ্বাসের ছেলে নওশাদ আলী এবং এলাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বজলু। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, গাংনী পৌর এলাকার উত্তরপাড়াস্থ পরিত্যক্ত মৎস্য খামারের মধ্যে দুটি বোমার বিস্ফোরণ ও তিনটি বোমা উদ্ধারের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু বাদী হয়ে বিএনপির ১১ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। ওই মামলায় গত শুক্রবার দিবাগত রাতে চেংগাড়া গ্রামের বিএনপির নেতা নুরুল ইসলাম, তেরাইল গ্রামের নওশাদ আলী ও এলাঙ্গী গ্রামের বজলুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)