হরিণাকুণ্ডুর দুই ইউনিয়নে ঈদ উপহার বিতরণ

আপলোড তারিখঃ 2023-04-08 ইং
হরিণাকুণ্ডুর দুই ইউনিয়নে ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি উপজেলার দুই ইউনিয়নে দুই হাজার শাড়ী বিতরণ করেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় ভায়না ও জোড়াদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এমপির বিশেষ সহকারী মো. রওশন আলী, হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ, ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বাবু মিয়া, তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদ, চাঁদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি সুদীপ্ত সালাম, সহসভাপতি রাব্বুল হুসাইন, সাধারণ সম্পাদক জাফিরুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম টুকু মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ। ঈদ উপহার বিতরণকালে সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম সিদ্দিকী রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)