চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদককারবারির কারাদণ্ড

আপলোড তারিখঃ 2023-04-08 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদককারবারির কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মকসেদ আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে ৬০ লিটার তাঁড়িসহ তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া। সাজাপ্রাপ্ত মকসেদ আলী সাতগাড়ি পুরাতন পাড়ার মৃত রজব আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার নেতৃত্বে গতকাল বেলা একটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মকসেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে মকসেদ আলীর স্বীকারোক্তিতে তার বাড়ির রান্নাঘরে লুকিয়ে রাখা ৬০ লিটার তাঁড়ি উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মকসেদ আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত মকসেদ আলীকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)