শামসুজ্জোহা মালিকের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া

আপলোড তারিখঃ 2023-04-08 ইং
শামসুজ্জোহা মালিকের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম পাড়ার শামসুজ্জোহা মালিকের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর চুয়াডাঙ্গা ওআইসি জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুমের সহোদর জান্নাতুন নূর, ইঞ্জিনিয়ার সলিম উল্লাহ মালিক, ইঞ্জিনিয়ার শরিফুল আলম মালিক, ইঞ্জিনিয়ার শামসুস সালেকিন মালিক, ইঞ্জিনিয়ার শামসুল আবেদিন মালিক, সালাহউদ্দীন মালিক, নিকটাত্মীয়-স্বজন এবং মুসল্লিগণ। উল্লেখ্য, শামসুজ্জোহা মালিক ১৯৮১ সালের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্বর্ণ পদকপ্রাপ্ত ও চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসার সাবেক সেক্রেটারি মৃত শামসুল কাউনাইন মালিক বেগুন মিয়া দ্বিতীয় পুত্র। দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মরহুমের ভাই সালাউদ্দিন মালিকসহ তার অন্যান্য ভাইয়েরা। দোয়া ও মিলাদ মাহফিলটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা রেলবাজার ওসি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)