গাংনীতে কুপিয়ে মোটরসাইকেল ডাকাতি

আপলোড তারিখঃ 2023-04-08 ইং
গাংনীতে কুপিয়ে মোটরসাইকেল ডাকাতি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনীর সাহারবাটি মাঠের সড়কে সাদ্দাম হোসেন (৩৬) নামের এক যুবককে কুপিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। সাদ্দাম গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ার সিদ্দিক মিয়ার ছেলে। সূত্রে জানা গেছে, রাতে সাদ্দাম ও তার প্রতিবেশী লাভলু মোটরসাইকেলে ঘুরতে বের হন। তারা সাহারবাটি মাঠের সড়কের কালভার্টের কাছে পৌঁছালে ৬/৭ জন ডাকাত তাদের গতিরোধ করে। পরে তাদের চোখ বেঁধে মাঠের মধ্যে নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও দুটি মোবাইল এবং হোন্ডা হর্নেট ১৫০ মোটরসাইকেল ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় ডাকতরা সাদ্দামের পিঠে কোপ দেয় এবং লাভলুকে মারধর করে। এ সময় সাদ্দাম ও লাভলুর চিৎকারে পথচারী কয়েকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়। এদিকে খবর পেয়ে গাংনী থানা-পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। আর হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন সাবেক এমপি মকবুল হোসেন ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)