চুয়াডাঙ্গায় জানাজা শেষে শামসুজ্জোহা মালিকের দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2023-04-08 ইং
চুয়াডাঙ্গায় জানাজা শেষে শামসুজ্জোহা মালিকের দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামপাড়ার শামসুজ্জোহা মালিকের দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা চুয়াডাঙ্গা রেলবাজার কামিল মাদ্রাসা মাঠে  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমের জানাজা ও দাফনে নিকট আত্মীয়-স্বজনসহ এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন। নামাজে জানাজা পরিচালনা করেন চুয়াডাঙ্গা রেলবাজার ও আইসি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফুল হক। জানা গেছে, শামসুজ্জোহা মালিক চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামপাড়ার প্রয়াত শামসুল কাউনাইন মালিকের মেজো পুত্র। তিনি বেশ কিছুদিন ব্রেন অপারেশনজনিত কারণে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে চুয়াডাঙ্গা নিজ বাসায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল বাদ জুম্মা মরহুমের জানাজা শেষে চুয়াডাঙ্গা রেল বাজার আলিয়া মাদ্রাসা (বর্তমানে কামিল মাদরাস) পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)