মেহেরপুরে দুস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন

আপলোড তারিখঃ 2017-08-07 ইং
মেহেরপুরে দুস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দুস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফারহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুবমহিলা লীগের সদস্য ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য পতœী সৈয়দা মোনালিসা ইসলাম, মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার সেলিম রেজা প্রমূখ। এসময় সদর উপজেলার দিঘীরপাড়ার মোমেনা খাতুন, মোনাখালি গ্রামের শিমুল রেজা, দারিয়াপুর গ্রামের লিপিকা দে, বাগোয়ান গ্রামের তকলিমা খাতুন, মহাজনপুর গ্রামের গুলশানারা খাতুনের হাতে সেলাই মেশিন তুলে দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন জেলা মহিলা বিষয়ক অফিসের কম্পিউটার প্রশিক্ষক মীর দানিয়ার হোসেন রনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)