আলমডাঙ্গার গোবিন্দপুর থেকে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৪

আপলোড তারিখঃ 2023-04-08 ইং
আলমডাঙ্গার গোবিন্দপুর থেকে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৪ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এসআই আসিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গোবিন্দপুর মাঠপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে ২ হাজার ৭৫০ টাকা ও একটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোবিন্দপুর মাঠপাড়ার শহিদুল ইসলাম (৩০), আলমগীর হোসেন (৩২), মোহাম্মদ রিঙ্কু আলী (১৮) ও মোহাম্মদ নাইম আলী (১৫)। ওসি বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে। পরে চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)